Breaking News

সিংড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁ‍‍শেরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ হোসেন সিংড়া উপজেলার তুলা বাশবাড়িয়া গ্রামের মো. সোবহান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়আরিফ হোসেন একটি ইজিবাইক যোগে রনবাঘা যাচ্ছিলেন।
পথে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশেরব্রিজ এলাকায় বিপরিতগামী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেনআরিফ হোসেনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করার পর তার মৃত্যু হয়।