লাকসামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
কুমিল্লার লাকসামে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
এছাড়া অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিজরা বাজার এলাকায়।
নিহত আলআমিন (২৮) নোয়াখালী লক্ষীপুর চরকাইচ্চা গ্রামের আবদুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে তিনজন মোটরসাইকেলে করে বরুড়া উপজেলায় বোনের বাড়ি যাচ্ছিলেন।
রাত ৮টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিজরা বাজার সিএনজি পেট্রোল পাম্পের সামনে আসলে শাহ আলী এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই আলআমিন নিহত হয়। আর আহতাবস্থায় সবুজ (১৯) ও শাহীনকে (২০) হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সফিকুল ইসলাম যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
