রাঙ্গামাটিতে বাসচাপায় বাইকআরোহী নিহত
রাঙ্গামাটিতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম শাহেদ (২০)। তিনি চট্টগ্রাম জেলার উত্তর রাঙ্গুনীয়ার মোগলের হাট বাসিন্দা আবদুল কুদ্দসের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরেক অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন- মো. সুমন (২২) ও সোহেল (২২)।
আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ‘পাহাড়িকা সার্ভিস’ নামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চালক শাহেদের মৃত্যু হয়।
এ সময় বাসের ধাক্কায় আরেকটি যাত্রীবাহী অটোরিকশার দুই যাত্রী আহত হন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার লিমন বোস যুগান্তরকে বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠিয়েছেন।
