Breaking News

ঝিনাইদহে ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

ট্রাক চাপায় সেফাজ শাহরিয়ার সেতু নামে ছাত্রদলের এক নেতা নিহত
প্রতীকি ছবি: সংগৃহীত
ঝিনাইদহে ট্রাক চাপায় সেফাজ শাহরিয়ার সেতু নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেফাজ শাহরিয়ার সেতু ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও একই কলেজের মার্স্টাসের ছাত্র। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিশ্বপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিহত সেফাজ শাহরিয়ার সেতু ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বন্ধুসহ নিজ বাড়ি চুয়াডাঙ্গায় ফিরছিলেন। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।