Breaking News

কমলা বিক্রি করতে এসে ফরিদপুরে লাশ হলেন নূর খাঁ

কমলা বিক্রি করতে এসে ফরিদপুরে লাশ হলেন নূর খাঁ
হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার। ছবি-সংগৃহীত
ফরিদপুর শহরে কমলা বিক্রি করতে এসে লাশ হলেন নাটোরের নূর খাঁ (৫০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে একটি হোটেলের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা থানার হরগতি গ্রামে।
কোতোয়ালি থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের গার্ডেন সিটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ওই হোটেলের ম্যানেজারের ফোন পেয়ে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
তবে কীভাবে নূর খাঁর মৃত্যু হল সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি আরও বলেন, আমরা ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।