বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলে উদ্ধার
বরগুনার পাথরঘাটা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরে হিরণপয়েন্ট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এদিন ভোররাত ৪টার দিকে তলা ফেটে ১৫ জেলেসহ তলিয়ে যায় ট্রলারটি।
ট্রলারটির মালিক উপজেলার ছোট টেংরা গ্রামের মো. মানিক মিয়া বলে জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোররাতে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারের তলা ফেটে এফবি পারভিন নামের ট্রলারটি ডুবে যায়।
প্রায় ১০ ঘণ্টা পর আবুল কালামের মালিকানা এফবি ইমাম ট্রলারের মাঝি হানিফা ট্রলারের জেলেদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন।
তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া এফবি পারভীন নামের ট্রলারটি কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।
