Breaking News

বেলকুচিতে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে রুবেল মির্জা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার চন্দনগাঁতী থেকে তার মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
রুবেল মির্জা ওই গ্রামের মৃত রমজান মির্জার ছেলে।
বেলকুচি থানার উপপরিদর্শক আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের দিন সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে দুপুরের দিকে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রমজান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় বেলকুচি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।