গাবতলীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট (দেখুন ছবিতে)
ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ সারাদেশের পশুর হাট। হাটগুলোতে দেশি পশুর আধিক্য থাকায় খুশি ক্রেতারা। তবে দাম নিয়ে অসন্তোষ তাদের। এদিকে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
তবে বিক্রেতারা বলছেন, এবার দেশি গরুর সরবরাহ বেশি থাকায় কমেছে ভারতীয় গরুর চাহিদা।
রাজধানীর সবচাইতে বড় এবং স্থায়ী পশুর হাট গাবতলীতে বিপুলসংখ্যক পশু ওঠায় রাখার জায়গা পাচ্ছে না বিক্রেতারা। গাবতলীর মূল হাট ছেড়ে আশপাশের ট্রাক স্ট্যান্ডসহ প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে গরু রাখা হয়েছে। তবে এবারও গরুর দাম কম বলে বিক্রেতারা জানিয়েছেন।
গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, গরু ছাগল রাখার জায়গা না পেয়ে বিক্রেতারা রাজধানীর অন্যান্য হাটের দিকে ছুটছে। এখনও ট্রাক ভর্তি গরু আসছে বিভিন্ন জেলা থেকে। হাটে ক্রেতার সংখ্যাও অনেক বেড়েছে। অনেকে আসছেন গরু দেখার জন্য। সবমিলে গাবতলী হাট এখন পুরোদমে জমে উঠেছে।
আসুন ছবিতে দেখে নেই জমে উঠেছে কোরবানির পশুর হাট।
কোরবানির পশুর হাট।
কোরবানির পশু কিনছেন ক্রেতারা।
কোরবানির পশুকে পানি পান করাচ্ছেন বিক্রেতা।
বিক্রি বেড়েছে পশুর হাটে।
গরু কিনে বাড়ির পথে ক্রেতা।
ট্রাক থেকে গরু নামাচ্ছেন বিক্রেতারা।
গরুর ট্রাক ঢুকছে রাজধানীতে।
