Breaking News

হজে গেলেই ঘুমের বাক্স

ন্যাপ পড
ছবি: এএফপি
ফাইবার গ্লাসের ছোট একটা চৌখুপি বাক্স। দৈর্ঘ্য মেরেকেটে ৩ মিটার। লম্বায় এক মিটারের বেশি নয়। এবারের হজে আসা ২০ লাখ পুণ্যার্থীকে ছয় দিনের জন্য জায়গা দিতে এ রকম ‘ন্যাপ-পড’-এর ব্যবস্থা করছে সৌদি সরকার। একদম বিনামূল্যে।
এ ধরনের ‘ন্যাপ-পড’-এর চল জাপানে নতুন নয়। সে দেশে একে বলে ‘ক্যাপসুল হোটেল’। সৌদির এই বাক্স-ঘরগুলোও কেনা হয়েছে জাপান থেকেই। প্রতিটির দাম এক হাজার ইউরো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মনসুর আল-আমির জানিয়েছেন, তারা ১৮ থেকে ২৪টি বাক্স-ঘরের ব্যবস্থা করেছেন পুণ্যার্থীদের জন্য।
হজ চলাকালীন সৌদিতে আসা মানুষদের জায়গা দিতে গিয়ে হিমশিম খায় হোটেলগুলো। আবার অনেকেরই হোটেল ভাড়া নেয়ার সামর্থ্য থাকে না। এ তাঁবুগুলোতে অল্প সময়ের জন্য বিশ্রাম বা ঘুমিয়ে নিতে পারবেন তারা। শীতাতপ নিয়ন্ত্রিত এই খোপ বা পডগুলোর ভেতরে থাকবে তোশক, চাদর ও বিরাট এক আয়না।