Breaking News

স্টিভ ওয়াহর রেকর্ড ভেঙ্গে দিলেন কোহলি

বিরাট কোহালি-স্টিভ ওয়াহ
ইংল্যান্ড সফরে ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট কোহলি। এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় দলের অধিনায়ক শতরান পেয়েছেন নটিংহাম টেস্টেও। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে নটিংহামে সেঞ্চুরি করার মধ্য দিয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি।
টেস্ট অধিনায়ক হিসেবে সোমবার ১৬তম সেঞ্চুরি করলেন কোহলি। আর এই শতরান করার মধ্য দেয় অ্যালান বর্ডার, স্টিভ স্মিথ ও স্টিভ ওয়ার রেকর্ড ভেঙ্গে দেন কোহলি। অধিনায়ক হিসেবে ওই তিন ক্রিকেটারেরই ছিল টেস্টে ১৫টি করে সেঞ্চুরি। বিশ্বে টেস্ট অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানের তালিকায় বিরাট চলে এলেন তিন নম্বরে।
অধিনায়ক হিসেবে টেস্টে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি করে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রেইম স্মিথ। ১৯টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং