Breaking News

রাজবাড়ীতে নদী শিকস্তি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে নদী শিকস্তি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: যুগান্তর
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভাঙন কবলিত শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদসর উপজেলার উড়াকান্দায় এ কার্যক্রম চালানো হয়েছে।
পদ্মা নদীর তীরবর্তী উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যাালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভাঙন কবলিত পরিবারগুলোর মধ্যে সেমাই, দুধ, চিনি ও সাবান বিতরণ করা হয়।
এতে সংগঠনের এডমিন ও বেড়িবাঁধ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক বিপ্লব গাজী, মিরাজ হোসেন গাজী, ফরিদ মন্ডল, সুমন হোসেন, শিমুল মোল্লা, সহিদুল ইসলাম, জাহাঙ্গীর শেখ, আ. রাজ্জাক শিপলু, তাইফুর ইসলাম তুষার, আনোয়ার হোসেন, সুজন আহম্মেদ, সবুজ মন্ডল, স¤্রাট হোসেন, রিয়াজুল ইসলাম, রহমত মোল্লা, লিটন, হাকিম খান, জহিরুল সসরদার ও স্মৃতি ইসলাম উপস্থিত ছিলেন।