Breaking News

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুশফিকুর রহিমের

ঈদুল আজহার নামাজে মুশফিকুর রহিম
ঈদুল আজহার নামাজে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের ফেসবুক থেকে নেয়া।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে ঈদগাহের একটি ছবি শেয়ার করে নিজের ফেসবুক পেজে তিনি এ আহ্বান জানান।
মুশফিকুর রহিম ফেসবুকে লিখেন, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র, ত্যাগের এবং খুশির ঈদে কামনা করছি, আপনাদের ঈদ হোক দ্বীনি আমেজে ... দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।