সেপ্টেম্বরের মধ্যে ২১ আগস্টের মামলার রায়: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। শিগগিরই ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে যাবে। আশা করছি, সেপ্টেম্বরের মধ্যে গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা হবে।
মঙ্গলবার সকালে ভোলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তোফায়েল বলেন, বিএনপি নেতারা মানুষের কল্যাণে কাজ করে না। তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে থামিয়ে রাখতে পারবে না। নির্বাচন যথাসময়ে হবে।
এর আগে মন্ত্রী আলী নগরের এক সমাবেশে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ জনগণের মাঝে তুলে ধরেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যাম মহিউদ্দিন মাতাব্বর, ইউপি চেয়ারম্যান মো. বশির আহম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
