Breaking News

ঈদে বিফ-ভেজিটেবল রোল

বিফ-ভেজিটেবল রোল , ছবি সংগৃহীত।
বিফ-ভেজিটেবল রোল , ছবি সংগৃহীত।
ঈদের দিনে বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল।
উপকরণ
গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ।
গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ২টি, ময়দা ২ কাপ, ডিম ৪টি টোস্টের গুঁড়া ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩টি, ওস্টার সস ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ।
প্রণালি
মাংসের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে।
কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-jugantorlifestyle@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]