Breaking News

গোলাম সারওয়ারসহ বিশিষ্টজনদের মৃত্যুতে মন্ত্রিপরিষদে শোক প্রস্তাব


মন্ত্রিপরিষদ বৈঠক
ছবি: সংগৃহীত
প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনদের মৃত্যুতে মন্ত্রিপরিষদ সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশিষ্টজনদের মৃত্যুতে মন্ত্রিপরিষদ শোক প্রস্তাব গ্রহণ করেছে। এই বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ আইয়ুবুর রহমান।