Breaking News

কুষ্টিয়ায় ঈদের দিন দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৪

কুষ্টিয়া
ঈদের দিন কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নামক স্থানে ট্রাক ও মহেন্দ্র সংঘর্ষে শিশুসহ দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের সাহাবুল (১২) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার শিপন (২৮)।
অপরদিকে সকালে জেলার দৌলতপুর উপজেলার তারাগুণিয়া বাজারে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঈদের দিন সকালে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্র মারা গেছেন।
নিহত আদনান আশিক কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য ঈদগা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আশিক।
এ সময় তার বড় ভাই আকাশ ঘরের ভেতর তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আশিক নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরিবারের লোকজন আশিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশিক কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকার উদীচী বোমা হামলায় নিহত শাহ্ আলমের ছেলে।