Breaking News

বড়াইগ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নারী পোশাকশ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
নিহত মঞ্জুয়ারা বেগম (৫০) মারাযান রাজশাহী জেলার মোহনপুর উপজেলার পুল্লাকুড়ি গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় নারী-শিশুসহ আরও ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসনুর যুগান্তরকে জানান, রাজশাহীগামী সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৩৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ও নারী পোশাক শ্রমিক মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, হতাহতরা সবাই ঢাকায় বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। তারা রাজশাহী জেলার বাগমারা, পবা ও মোহনপুর উপজেলার বাসিন্দা। বাসটি রিজার্ভ করে স্বজনদের সঙ্গে ঈদ করতে তারা বাড়িতে আসছিলেন।