Breaking News

ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

ছেলেকে নিয়ে ঈদের জামাতে মাশরাফি
ছেলে সাহিল মর্তুজাকে নিয়ে নামাজ আদায় করলেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা কৌশিক।
বুধবার সকাল সাড়ে ৭টায় মামা বাড়ি থেকে ছেলে সাহিল মর্তুজা, ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের সদস্যদের নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌঁছান মাশরাফি।
নামাজ শেষে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। মাশরাফিকে কাছে পেয়ে নড়াইলের বন্ধু-বান্ধব ও ভক্তরাও আনন্দ প্রকাশ করেছেন।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ