Breaking News

নড়াইলে মাশরাফি, সাতক্ষীরায় মুস্তাফিজের ঈদ উদযাপন

নড়াইলে মাশরাফি, সাতক্ষীরায় মুস্তাফিজের ঈদ উদযাপন
নড়াইলে মাশরাফি ও সাতক্ষীরায় মুস্তাফিজের ঈদ উদযাপন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে এবং কাটারমাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় ঈদুল আজহার নামাজ পড়েছেন।
বুধবার সকালে নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে যান মাশরাফি। এ সময় ছেলে সাহেল বিন মাশরাফি, ছোট ভাই মুরছালিন বিন মুর্তজা ও মামা নাহিদুর রহমান তার সঙ্গে ছিলেন।
নামাজ শেষে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি।
অপরদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়ার গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করছেন বোলার মুস্তাফিজ। বড় ভাই মিঠু, জাকির ও পল্টুকে সঙ্গে নিয়ে সকালে গ্রামের মসজিদে নামাজ পড়েন মুস্তাফিজ।
পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্ত, প্রতিবেশী, বন্ধু, স্বজনদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। হজে থাকা বাবা-মায়ের জন্য এ সময় দেশবাসীর কাছে দোয়া চান মুস্তাফিজ।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তিন দিন আগে গ্রামের বাড়িতে আসেন মুস্তাফিজ। ঈদে বাড়ির পুকুরের মাছ আর দুধ সেমাই মুস্তাফিজের খুব প্রিয় বলে জানালেন তার ভাবি তানিয়া সুলতানা।